নিত্যকন্ঠ ডেস্ক ।।
শুভ মহালয়ার মধ্য দিয়ে আজকেই শুরু হোল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। শুভ মহালয়া বা দেবিপক্ষের
মাধ্যমে দূর্গাৎসবের সূচনা হয়। এ দিনে চন্ডিপাঠের দ্বারা মর্তলোকে দশভূজা দেবী দূর্গাকে আমন্ত্রণ জানানো হয়। সনাতন ধর্মমতে,মহালয়ায় দেব-দেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। এ দিন সূর্যোদয়ের সময় মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ করাহয়। মহালয়ার পর থেকে ৬ দিন পর আগামী ২০ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে। সনাতনীদের বিশ্বাস ও পঞ্জিকামতে,দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে মর্ত্যলোক বা পৃথিবীতে আসবেন। আবার ফিরেও জাবেন ঘোড়ায় চড়ে। যার ফলাফল হচ্ছে ফসল ও শস্যহানি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর পূজা হয়েছিল ৩২ হাজার ১৬৮ টি মণ্ডপে। অর্থাৎ এবার ২৪০টি পূজা বৃদ্ধি পেয়েছে ।
tawhidit.top/