জগদীশ মন্ডল আগৈলঝাড়া সংবাদ দাতা।।
বরিশালের আগৈলঝাড়ায় শ্রমিক লীগ নেতা কৃষ্ণ কান্ত বল্লভ এর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ।
উপজেলার জেবারপাড় গ্রামের বাবা মা মরা শ্রমিকলীগ নেতা কৃষ্ণ কান্ত বল্লভ (৩৮) শুক্রবার সকালে নিজ বাড়িতে হার্ট এ্যাটাক করে ভোর সাড়ে পাঁচটায় শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। কৃষ্ণ কান্তর মৃত্যুর খবর শুনে সকালে ওই বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীর কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন,বাকাল ইউনিয়ন চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা। উপস্থিত সকলে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে কৃষ্ণ কান্তর আত্মার চির শান্তি কামনা করেন। শুক্রবার দুপুরে নিজ বাড়ির শশ্মানে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে
tawhidit.top/