Loading ...
  • Fri, 01 মে 2026, 10:51 am
আবহাওয়া ব্যানার

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় গলাচিপা প্রশাসনের ভিন্নধর্মী পদক্ষেপ

নিউজ রুম / ১৩৪
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

 

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) সংবাদ দাতা ।।

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় গলাচিপা প্রশাসন ভিন্নধর্মী পদক্ষেপ গ্রহন করেছে। এর মধ্যে সভা সেমিনার,সচেতনতামুলক লিফলেট বিতরণ,মাইকিং এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে অবরোধ কালীন সময়ে জেলেদের জন্য রয়েছে চিত্তবিনোদনের ব্যাবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়াহয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নিষিদ্ধ হয়েছে ইলিশ ধরা। যা অব্যাহত থাকবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। এ সময় ইলিশ পরিবহণ ক্রয়-
বিক্রয়,মজুত ও বিনিময় সম্পূর্ণ নিষেধ। সেইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। তাই অবরোধকালীন সময়ে সাগর ও নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইতিমধ্যে মা ইলিশ রক্ষায় গলাচিপা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সভা সেমিনার,ব্যানার,ফেস্টুন,লিফলেট বিতরণ ও মাইকিং করে নদীতে মা ইলিশ ধরা থেকে বিরত থাকতে জেলেদের সচেতন করেছে। এছাড়াও অভিযানের সময় যেন জেলেরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকেন যেজন্য কার্ডধারী জেলে পরিবারকে মানবিক সহায়তার অংশ হিসেবে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে । গলাচিপা উপজেলায় প্রায় ১৫ হাজার ৫০০ কার্ডধারী জেলের মধ্যে এ সহায়তা পৌঁছে দেয়া হবে।

এদিকে জেলেদের চিত্তবিনোদন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় অবরোধকালীন সময়ে পথ নাটক,গান, খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। অবরোধ কালীন সময়ে গুজব,অসাধু উপায় অবলম্বন ও আর্থিক লেনদেন থেকে জেলেদের বিরত থাকতে আহ্বান করা হয়েছে। আইন অমান্যকারীর শাস্তি সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা অর্থদন্ড উভয় দন্ডে দন্ডিত হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/