কলাপাড়া (পটুয়াখালী) সংবাদ দাতা ।।
পটুয়াখালীর কলাপাড়ায় সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার লতাচপলী এবং বালিয়াতলি ইউনিয়নে এ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় বয়স ভিত্তিক ৪ টি গ্রুপে ৬ থেকে ৮ বছর এবং ৯ থেকে ১০ বছরের ছেলে ও মেয়ে শিশুরা অংশগ্রহন করে। স্থানীয় তিনজন বিচারকের মাধ্যমে প্রতি গ্রুপে তিনজন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী করা হয়। এসময় সহকারি শিক্ষক, মোঃ গোলাম মোস্তফা বলে,এই অনুষ্ঠানটি একটি যুগোপযোগী কার্যক্রম এবং এই কার্যক্রমটি ভবিষ্যতে চলমান রাখার জন্য অনুরোধ করেন। অভিভাবক মোঃ আব্দুল রশিদ বলেন, এই সাঁতার কার্যক্রম শিশুদের জীবন রক্ষার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে। এছাড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রত্যেককে সান্তনামুলক পুরস্কার প্রদান করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি,ভিআই পিসির সদস্য, শিক্ষক,ইমাম,শিশু,অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কলাপাড়া উপজেলার ১০টি ইউনিয়নে এবং দুইটি পৌরসভায় মোট ৩১টি সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এই সেন্টার ভিত্তিক সাঁতার প্রতিযোগীতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী পরবর্তিতে ইউনিয়ন পর্যায় সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
tawhidit.top/