Loading ...
  • Fri, 16 Jan 2026, 06:41 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করানোর প্রতিবাদে মানববন্ধন।

নিউজ রুম / ৮৪
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদ দাতা।।

পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বাহিরের শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর প্রতিবাদে মানব বন্ধন করেছে স্থানীয় শ্রমিকরা। মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউপির পাখিমারা পাট গবেষনা ইনস্টিটিউটের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন লিটন হাওলাদার,রুহুল আমিন হাওলাদার,মো.কুদ্দুস সিকদার প্রমুখ। বক্তারা বলেন,পাখিমারা পাট গবেষনা উপকেন্দ্রে স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ না দিয়ে। বহিরাগত শ্রমিকদের নিয়োগ দিয়ে কাজ করানো হচ্ছে। এতে স্থানীয় শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। তাই বক্তারা স্থানীয় শ্রমিকদের কাজের সুযোগ দেয়ার পাশাপাশি বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবি জানান।
এ বিষয়ে পাঠ গবেষণা ইনস্টিটিউট পাখিমারা উপ-কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার জানান, এখানে অনিয়মিত দুই জন এবং নিয়মিত ১১ জন শ্রমিক কাজ করছে। বর্তমানে নতুন দুই জন শ্রমিক উর্ধতন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন,এ বিষয় তার কিছুই করার নেই। নিয়োগ প্রক্রিয়ায় তার কোন হস্তক্ষেপের সুযোগ নাই।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/