Loading ...
  • Thu, 30 Apr 2026, 10:55 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া পায়রাবন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন।

নিউজ রুম / ১২০
শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।। 

কলাপাড়ায় পায়রাবন্দর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭অক্টোবর) সকাল ১০ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট ও পায়রাবন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবার যৌথভাবে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত নাগরিক অধিকার জোট এর সভাপতি রেজাউল করিম রেজা। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন,লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস,জাসদ নেতা বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,সম্মিলিত নাগরিক অধিকার জোট সহ সভাপতি প্রভাষক ইয়াকুব খান,এনামুল হক,জসিমউদদীন,শামিম সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের উন্নয়নের স্বার্থে পায়রা বন্দরে ১২৯ টি পরিবার তাদের ভিটেমাটি সবকিছু দিয়ে দিয়েছে। কথাছিলো ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর জমির মুল্যসহ আবশন দেওয়াহবে। কিন্তু দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নানা অনিয়মের কারনে এই ১২৯ টি পরিবার এখন আবাশন বঞ্চিত হয়ে মানবেতর জীবন করছে। তাই বক্তারা ১২৯ টি পরিবার যাতে আবাশন পায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। ঘন্টা ব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরিবারের শতাধিক সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাংগঠনিক সম্পাদক ও গমমাধ্যম কর্মী সৈয়দ রাসেল।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/