Loading ...
  • Fri, 06 Mar 2026, 06:12 am
আবহাওয়া ব্যানার

মধুখালীতে শারদীয় উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১১৫
শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

 

হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)সংবাদ দাতা।।

ফরিদপুরের মধুখালীতে আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকাল ৪টায় মধুখালী উপজেলা পরিষদ হল রুমে মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ রায়ের সভাপতিত্বে এবং রাম কমল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়া, মধুখালী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সমরেন্দ্রনাথ বসু, সহ-সভাপতি বাবু অশোক কুমার পোদ্দার,জাহাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর মজুমদার, মেগচামী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শুকান্ত সরকার, গাজনা ইউনিয়ন পূজা উদযাপণ পরিষদের সভাপতি বাবু হিমাংশু প্রমূখ। এ বছর মধুখালী উপজেলায় ১৬১ টি মন্ডপে পূজা উদযাপণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/