• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

বিদ্যুতের লাইনে যাত্রীবাহী বাস,নিহত ২১

নিউজ রুম / ১০৭
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক।।

যাত্রীবাহী পর্যটকদের বাস দূর্ঘটনা কবলিত। ফ্লাই ওভার থেকে ৯৮ ফুট উড়ে গিয়ে পড়ল বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর। এ ঘটনা ২১ জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছে আরও অন্তত ১৮ জন। ঘটনাটি ঘটেছে ইতালির অন্যতম প্রাচীন শহর ভেনিসের খুব কাছেই।
স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের সময় এই ঘটনা ঘটেছে।
ইতালির সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে,দুর্ঘটনা কবলিত বাসটি বিদেশি পর্যটকদের নিয়ে ভেনিস থেকে মার্ঘেরা নামক একটি এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে একটি ফ্লাইওভার থেকে ৯৮ ফুট উড়ে গিয়ে একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে যায়। এতে সাথে সাথে বাসটিতে আগুন ধরে যায়।
ভেনিসের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দি বারি জানিয়েছেন,বাসটিতে ইউক্রেনীয়,জার্মান ও ফরাসি নাগরিকদের নিয়ে মার্ঘেরা যাচ্ছিল। নিহতদের মধ্যে ২ শিশুও রয়েছে। তিনি আরও জানিয়েছেন,বাসটির চালকও নিহত হয়েছেন। তিনি বলেন,বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধারকারী বাহিনীর কর্মীরা বাসটি থেকে নিহত ও আহতদের সরিয়ে নিতে বেশ কঠিন অবস্থার মধ্য দিয়ে গেছে।
ভেনিস শহরের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রেনাতো বারাসো বলেছেন, আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, বাসটি রাস্তা থেকে পড়ে গিয়ে একটি রেললাইনের বিদ্যুতের লাইনের ওপর পড়ে যায়।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁর পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লেয়ন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/