Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:26 pm
আবহাওয়া ব্যানার

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৬০ টির মত ঘর পুরেছাই

নিউজ রুম / ৯৭
বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

 

নিত্যকন্ঠ অনলাইন ডেস্ক।।

বন্দরনগরীখ্যাত চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করে বলেন,ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদ এলাকার আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বায়েজিদ,কালুরঘাট ও চন্দরপুরা থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ওই কলোনির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/