Loading ...
  • Sat, 02 মে 2026, 08:48 am
আবহাওয়া ব্যানার

শেরপুর পুলিশ লাইন্সের পতিত জমির সবজি পরিদর্শন করলেন পুলিশ সুপার

নিউজ রুম / ১১৪
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

এসডি সোহেল রানা শেরপুর সংবাদ দাতা।।

জেলা পুলিশ সুপারের উদ্যোগে শেরপুর জেলার পুলিশ লাইন্সের পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির মৌসুমি শাকসবজি চাষ করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ৫ টায় চাষকৃত এসব মৌসুমি শাকসবজি ও উৎপাদিত ফল সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা।

সরেজমিনে দেখাযায়,এক সময়ের পতিত ওই সকল জায়গায় সুসজ্জিত সবজির ক্ষেতে উৎপাদিত হয়েছ, ফুলকপি,বাঁধাকপি,পুঁইশাক, পাট শাক, লাল শাক, বেগুন,শিম,টমেটো ও লাউ। এছাড়াও পেঁপে ও আম গাছ লাগানো হয়েছে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে পুলিশ লাইন্সের পতিত জায়গায় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এই সবজি চাষের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ক্রমান্বয়ে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পতিত জায়গা চাষাবাদের আওতায় আনা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/