সঞ্জিব দাস ,গলাচিপা (পটুয়াখালী)সংবাদ দাতা।।
পটুয়াখালীর গলাচিপায় মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩ রা অক্টোবর) সকাল সাড়ে নয়টায় (১৩২ নং) বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে উক্ত বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক নাজমা আকতার ফনির সঞ্চালনায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অটল চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী,সহকারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান আসমা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৪০ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.মঈনউদ্দীন,নূড়িয়া পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফায়তুল, বোয়ালিয়া বাধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনির হোসেন,বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আনিসুর রহমান, গলাচিপা ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.সোহরাব ফকির, ১৩২ নং পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মোতলেব হাওলাদার,গলাচিপা ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড সদস্য মো.আলমগীর হোসাইন, অভিভাবকগণ,সুশীল সমাজের নেতৃবৃন্দ,সহকারী শিক্ষক-শিক্ষিকা,কোমলমতি শিক্ষার্থী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল উক্ত বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি একটি আম গাছের চারা রোপণ করেন এবং ৫ জন অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগসহ একটি ফুটবল বিতরণ করেন।
tawhidit.top/