Loading ...
  • Fri, 01 মে 2026, 01:04 pm
আবহাওয়া ব্যানার

মহিপুরে সরকারের উন্নয়নের লিফটের বিতরণ করলেন মাহবুবর রহমান

নিউজ রুম / ১২২
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

 

আল – আমিন অনিক, মহিপুর পটুয়াখালী সংবাদ দাতা।।

পটুয়াখালীর মহিপুর থানায় সরকারের উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার।

বৃহস্পতিবার সকাল থেকে মহিপুর বাজার,আলীপুর বাজার ও কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, মেঃ মঞ্জুরুল ইসলাম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, মহিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম হাওলাদার, শ্রমিক নেতা নাহিদ আকন, ইউপি সদস্য জাকির হোসেন দুলাল, ইউপি সদস্য সেরাজ সহ মহিপুর, কুয়াকাটা ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে কুয়াকাটায় পানি উন্নয়ন বোর্ডের ডাক বাংলোর হল রুমে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক কর্মী সভায় যোগ দেন। কর্মী সভায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ মাহবুবুর রহমান তালুকদার বলেন, কুয়াকাটা, মহিপুর তথা কলাপাড়া সহ দক্ষিনাঞ্চলের মানুষ আমরা এক সময় অবহেলিত ছিলাম। উন্নয়ন বঞ্চিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী শেখ হাসিনা অবহেলিত দক্ষিনাঞ্চলে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে আমাদের এই দক্ষিনাঞ্চল অন্ধকারে থাকতো। তিনি বলেন আওয়ামী লীগ সরকারই একমাত্র সরকার যারা মানুষের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখেছে। মানুষের জন্য কাজ করে।
এসময় তিনি স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দলীয় সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে একযোগে কাজ করার আহবান জানান তিনি। আবারো আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে সকলের প্রতি আহবান করেন তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/