নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী:
গ্যাংগ্রীন রোগে আক্রান্ত মনিরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে থেকে ঢাকায় রেফার করাহয়েছে। বৃহস্পতিবার(২১ আগষ্ট) মনিরকে ঢাকা মেডিকেলের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগে রেফার করা হয়। শুক্রবার রাতে মনিরকে লঞ্চযোগে ঢাকায় নেয়াহয়েছে।
এর আগে বরিশাল মেডিকেলে মনিরের খোঁজ নিতে গিয়ে জানা যায়, মনিরের অবস্থা ভালো না। মনিরের অসহায়ত্ব দিন দিন যেন বেড়েই যাচ্ছে। অবিরত হসপিটালের বিছানায় কাদছে গুমরিয়ে গুমরিয়ে।দিন যতই যাচ্ছে ততই যেন পৃথিবী মনিরের কাছে যন্ত্রনা ময় হয়ে উঠছে। তার পুরো পা ফুলে আকৃতি পরিবর্তন হয়েগেছে। প্রতিদিন ড্রেসিং করেও কোন ক্রমেই পায়ের পচন থামানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে শেরেবাংলা মেডিকেলের চিকিৎসকরা। সেখানের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ২০ দিন চিকিৎসাধীন ছিল। এসময় মনির ও তার পরিবার আশায় বুক বেঁধে ছিল। তারা ভাবছিলো এখান থেকেই মনির পা দুটো হারালেও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। কিন্তু বিধিবাম,২০ দিন চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা শেষে বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক কসমেটিক সার্জন,সহকারী অধ্যাপক ডা: মো: শরীফুল ইসলাম (সুমন) জানিয়েছে,ওর পায়ের টিস্যুগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। ফলে পায়ে রক্তসঞ্চালন ব্যাঘাত হচ্ছে। তাই পচনরোধ সম্ভব হচ্ছে না। এজন্য থেরাপির মাধ্যমে আগে টিস্যু গুলো সতেজ করতে হবে। নচেৎ পা কেটে ফেললেও পচন থামার সম্ভবনা কম। প্রয়োজনীয় থেরাপির ব্যাবস্থা বরিশাল মেডিকেলে নাথাকায় মনিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগে রেফার করা হয়েছে। এদিকে মনিরের সমস্ত চিকিৎসার খরচ চলছে মানুষের সহযোগিতার টাকায়। গত কয়েক দিন আগে মনিরকে নিয়ে মানবিক সহায়তা চেয়ে জনপ্রিয় পত্রিকা আলোরসময়ে একটি রিপোর্ট প্রকাশ হয়। যেটি এপর্যন্ত ১৭ লক্ষাধীক মানুষ দেখেছে। এর মধ্যথেকে মানবিক ও হৃদয়শীল অনেকেই মনিরকে বিকাশের মাধ্যমে এবং সরাসরি অর্থ সহযোগিতা দিয়েছে। এই অর্থ দিয়েই মনির বেঁচে থাকার স্বপ্ন দেখছে। তবে মনিরকে ঢাকায় রেফার করার কারনে মনির ও তার পরিবার আবারও হতাশায় নিমজ্জিত হয়েছে। কারন এ যাবত যেটুকু সহায়তার অর্থ পেয়েছে তা দিয়ে চিকিৎসা ব্যায় মেটানো সম্ভব নয়। তাই মনির ও তার পরিবার দেশ ও প্রবাসে থাকা হৃদয়শীল ও বিত্তবানদের আরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সহয়োগীতা করতে চাইলে বিকাশ করুন মনিরের নিজের নাম্বারে ০১৭৬৮৬৪৩০৬৫ বিকাশ পার্সোনাল।
tawhidit.top/