Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:46 am
আবহাওয়া ব্যানার

ভান্ডারিয়ায় শতাধিক স্কুলগুলোতে ছাত্র ছাত্রীদের খেলাধুলার জন্য নেই কোন মাঠ।

নিউজ রুম / ১৬৭
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

মো: ফেরদৌস মোল্লাহ
পিরোজপুর জেলা সংবাদ দাতা :

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১৯ নং পশ্চিম চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে পুরাতন ভবনের পাশে তৈরি করা হয়েছে নতুন স্কুল-কাম-সাইক্লোন শেল্টার। বিদ্যায়ের সামনে দিয়ে চলে গেছে চরখালী- মঠবাড়িয়া আঞ্চলিক সড়কের রাস্তা। এতে দখল হয়ে গেছে বিদ্যালয়ের খেলার মাঠ। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা ও চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। এই চিত্র শুধুমাত্র এই বিদ্যালয়ে নয়, উপজেলার ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০ টি স্কুলে নেই খেলার মাঠ।ফলে হাজার হাজার শিক্ষার্থী শারীরিক ও মানসিক বিকাশের জন্য যেমন খেলাধুলা করতে পারছে না, তেমনি বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম ও প্রাত্যহিক সমাবেশেও অংশ নিতে পারছে না।
বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার জানায়, বিদ্যালয়ে আসি ক্লাস করি, কিন্তু অন্য স্কুলে খেলার মাঠ থাকলেও আমাদের স্কুলে নাই। মাঠ না থাকায় খেলতে পারি না। পশ্চিম চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী পারভীন বলেন, বিদ্যালয়ের জমিতে নতুন সাইক্লোন শেল্টার ও সড়ক তৈরি হওয়ায় খেলার মাঠ নেই। বর্তমানে শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি সমাবেশ (এসেম্বলি) করতে হয় বিদ্যালয়ের বারান্দায়। ফলে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পৌর শহরের ১৫৪ পূর্ব লক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০ জন শিক্ষার্থীর জন্য পাকা ভবন ও শৌচাগার নির্মাণ করা হয়েছে, কিন্তু খেলার মাঠ নেই। এমনকি অ্যাসেম্বলি করা স্থান সংকট।
শহরের ১৬৪ নম্বর দক্ষিণ পূর্ব পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী বলেন, মাঠের অভাবে শিশুরা খেলাধুলা করতে পারে না। তাই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না।
এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম বলেন, চাইলেও উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাঠের ব্যবস্থা করা সম্ভব নয়। কেননা ওই স্কুলগুলোতে জায়গা নেই। তবে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে অন্য মাঠে সমন্বয় করে খেলাধুলা করতে পারে সে বিষয়ে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম মোল্যা বলেন, ভান্ডারিয়া পৌর এলাকাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে।এর মধ্যে ১০০টি বিদ্যালয়ে খেলার কোনো মাঠ নেই। এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/