Loading ...
  • Thu, 30 Apr 2026, 10:55 am
আবহাওয়া ব্যানার

বরিশালের আগৈলঝাড়ায় ধানক্ষেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু।

নিউজ রুম / ২১৪
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

শফিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে ধানক্ষেতে  ইদুর মারা ফাঁদে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নান্নু ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায় সে গ্রামের সেকেন্দার ভূইয়ার পুত্র।
ঘটনা রবিবার রাতে  একই গ্রামের মৃত ফজর আলী মৃধার ছেলে সিরাজ মৃধা ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য অবৈধ ভাবে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রাখে। ঐ জমির পাশ দিয়ে মাছ মারতে নান্নু ভূঁইয়া যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
ভোরবেলা জমির মালিক ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির লাশ দেখতে পায়। তৎক্ষণিক জমির মালিক সিরাজ মৃধা ও তার ছেলে রাব্বি মৃধা লাশটাকে সরিয়ে ফেলার  জন্য ধান ক্ষেতের ভিতর দিয়ে টানা হিঁচড়া করে। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/