Loading ...
  • Sat, 02 মে 2026, 08:48 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ২১শে আগষ্টে নিহত সকল শহীদের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ২৮৯
সোমবার, ২১ আগস্ট, ২০২৩

মোঃ মাসুম খন্দকার কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদ’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২১আগষ্ট) সোমবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুমার পট্রি দলীয় কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান এমপি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার,সহ-সভাপতি ডঃ শহিদুল ইসলাম বিশ্বাস,সহ-সভাপতি বাবু নির্মল নন্দী, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের অজ্ঞ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ২১ আগস্ট শুধু একটি রাজনৈতিক বিষয় নয়। ২১ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বাঙালি জাতির ইতিহাসে একটি কলংকিত কালো অধ্যায়। যে কলংকিত অধ্যায় শুরু হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সহ পরিবারেদের হত্যা এবং ৩ নভেম্বর কারাগারে চার নেতাকে হত্যার মাধ্যমে। এর পরও ঘাতকচক্ররা থেমে থাকেনি। তারা বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের ববর্রতম গ্রেনেড হামলা চালায়। ঘাতকচক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামীলীগকে নেতৃত্বহীন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখে দেওয়া এবং দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু আল্লাহর রহমত ও বাংলাদেশের জনগণ তা হতে দেয়নি। তিনি এখনো মানুষের কল্যাণে দেশের অগ্রযাত্রাকে প্রসারিত করতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।

তাই ২১ শে আগষ্টের এই শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস ও জঙ্গিমুক্ত একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

সবশেষে ২১ শে আগষ্টে গ্রেনেড হামলায় সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মিলাদ অনুষ্টিত হয়। এছাড়াও ওই হামলায় যারা আহত হয়ে মানবেতর জীবন যাপন করছে, তাদের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/