Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

গলাচিপায় চাইল্ড লাইন নম্বর ১০৯৮ এর মাধ্যমে বন্দী শিশু উদ্ধার

নিউজ রুম / ১১৭
রবিবার, ২০ আগস্ট, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় চাইল্ড লাইন নম্বর ১০৯৮ এর মাধ্যমে বন্দী শিশু উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বউবাজার নামক স্থানে। জানা গেছে, রবিবার (২০ আগস্ট) বিকাল ৪ টার সময় চাইল্ড হেল্প লাইন নম্বর ১০৯৮-এ অত্যাচারিত ও নির্যাতিত বন্দী শিশু নিজেই ফোন করে। শিশুটি জানায়, তাকে তার বাবা-মা কারণে অকারণে বেধম মারধর করে এবং লোহার শিকল দিয়ে পা বেঁধে রেখেছে। শিশুটির ফোন পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাইল্ড হেল্প লাইন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ফোনটি গলাচিপা উপজেলা কর্তব্যরত শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক কাউন্সিলিং করে এবং পরিবারকে কাউন্সিলিং এর মাধ্যমে বন্দী শিশুটিকে উদ্ধার করে বাবা-মাকে বুঝিয়ে পুনরায় বাবা-মায়ের হেফাজতে রেখে আসা হয়। তবে ভবিষ্যতে উক্ত শিশুটিকে কোন প্রাকার শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তাহলে ২০১৩ শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী জানান। এ বিষয়ে পঙ্কজ গাঙ্গুলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি এবং প্রবেশন কর্মকর্তা বিষয়টি অবগত আছেন। এ বিষয়ে বন্দী শিশুটির বাবা-মাকে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা তাদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে এরকম আর হবে না বলে প্রতিজ্ঞা করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/