Loading ...
  • Fri, 06 Mar 2026, 06:12 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঐক্য পরিষদের আলোক মিছিল

নিউজ রুম / ১১৮
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শোক দিবস উপলক্ষে ঐক্য পরিষদের আলোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোক মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এ সকল অনুষ্ঠান পালন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের নেতা-কর্মীরা। মোমবাতি প্রজ্জ্বলন করে আলোক মিছিলটি গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদে এসে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি সংকর লাল দাস এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলিপ বণিক, গলাচিপা উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন, গলাচিপা পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সহ-সভাপতি পঙ্কজ গাঙ্গুলী, প্রচার সম্পাদক সঞ্জিব দাস প্রমুখ। এ সময় প্রধান অতিথি এসএম শাহজাদা (এমপি) বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা সকলে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সবাই সবার জন্য। এদেশ সকলের, আমরা সকলে মিলে এদেশকে সুন্দর করে গড়তে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আপনার সকলে তার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকেন, তিনি সুস্থ থাকলে দেশ ভাল থাকবে। দক্ষিনাঞ্চল হবে বাংলার মডেল।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/