Loading ...
  • Tue, 22 Sep 2026, 08:41 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় কুকুরের কামড়ে ১১ পথচারী আহত

নিউজ রুম / ১৪৮
মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় কুকুরের কামড়ে এগারো পথচারী আহত হয়েছেন।
সোমবার সকালে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের শের বাংলা রোডে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, পৌর এলাকায় দুটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করে পথচারীদের আক্রমণ করে। এ সময় কলাগাছিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নিরোধ লাল সিকদারসহ ১১ পথচারী আহত হন। গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দীন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস জানান, এই সময়টা কুকুরের প্রজনন মৌসুম, এসময় কুকুরদের বিরক্ত না করার জন্য পথচারীদেরকে অনুরোধ করেছেন ওই কর্মকর্তা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/