নয়নাভিরাম গাইন (নয়ন) নিজস্ব প্রতিবেদক কলাপাড়া,পটুয়াখালী।।
বঙ্গোপসাগরে লঘূচাপ সৃষ্টি,দেশের সকল সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি, জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করেছে বাংলাদেশ আবহাওয়া দফতর।
(সোমবার ৩১ মে) আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘূ চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে (০৩) তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর প্রভাবে ঢাকা-বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী,
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি /বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে । সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
tawhidit.top/