Loading ...
  • Fri, 01 মে 2026, 03:03 am
আবহাওয়া ব্যানার

বররগুনার আমতলীতে ২ সন্তানের জননীর আত্মহত্যা।

নিউজ রুম / ৬৬২
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলী উপজেলাতে রাবেয়া বেগম (২২) নামের ২ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা করেছে।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কলংক বাসস্ট্যান্ড সংলগ্ন চাঁন মিয়া খানের ছেলে মুনসুর হেলাল (২৭) সাথে একই গ্রামের রহিম সরদারের মেয়ে রাবেয়া বেগম (২২) এর ৫ বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর তাদের দাম্পাত্য জীবন ভালোই চলছিল।  তাদের ২ বছর বয়সী হাসান ও হোসাইন নামে ২টি জমজ শিশু সন্তান রয়েছে। 

রাবেয়ার শাশুড়ী  মুনসুর হেলালের মা তাছলিমা বেগম (৬০) বলেন, ২৩ জুলাই  বিকালে রাবেয়া তার ছেলে হোসেনকে একটি থাপ্পর দেয়। ওই ঘটনায় স্বামী মুনসুর হেলাল ও রাবেয়ার মধ্যে মনোমালিন্য হয়। রাবেয়া ওই ঘটনার বিচার দেন চাচাত দাদা আজিজ সরদারের কাছে। আজিজ সরদার ২৪ জুলাই সকাল ১০ টার সময় মুনসুর হেলাল ও রাবেয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে প্রথমে মুনসুর হেলালকে মারধোর করেন। মুনসুর হেলালকে মারধোরে বাঁধাদেন স্ত্রী রাবেয়া। 

তখন রাবেয়া কে ও  মারধোর  করে , মুনসুর হেলাল ও রাবেয়াকে ঘর থেকে বের করে দেন দাদা আজিজ সরদার।

দাদার বাড়ী থেকে  স্বামীর বাড়ীতে  এসে বেলা ১১টার দিকে  রাবেয়া বিষপান করেন । বাড়ীর লোকজন  রাবেয়াকে  প্রথমে  কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানর তার অবস্থা আশংকা জনক হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বিকেলে ওই হাসপাতালে  রাবেয়া মারা যায়।  

দাদা আজিজ সর্দার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। 

 আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সখাওয়াত হোসেন তপু বলেন, ওই বিষয়ে এখোনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/