Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

গলাচিপায় শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভ

নিউজ রুম / ৩৮৮
রবিবার, ২৩ জুলাই, ২০২৩

গলাচিপায় শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় স
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী ) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গলাচিপা সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, ইউআরসি অফিসার মো. মাহাবুব সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও মো. রেজাউল করিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এ ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান। এমপি এসএম শাহজাদা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষ গড়ার কারিগর প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করছি। আপনাদের মতামত ও প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হবে। তিনি সারা দেশের শিক্ষকদের এসব মতামত ও প্রশ্ন পর্যালোচনা করে যুগোপযোগী সিদ্ধান্ত নিবেন। এর ফলে শিক্ষার মান অনেকাংশে বৃদ্ধি পাবে এবং শিক্ষকরাও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/