Loading ...
  • Sat, 27 Jun 2026, 10:12 pm
আবহাওয়া ব্যানার

মায়ের কাছে নালিশ করায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিউজ রুম / ১০৫
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় আপন ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড চরহোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মন্নান ফকির (৬৫) ওই গ্রামের মৃত. আকতার ওরফে আনজর আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের ছোট ভাই ফারুক একই বাড়ির শাহজাহানকে গালিগালাজ করে। বিষয়টি মন্নান নিজ ঘরে বসে তার মায়ের কাছে জানায় এবং ফারুক যেন কারো সঙ্গে খারাপ আচরণ না করে সে জন্য অন্য ভাইদেরকে জানিয়ে ফারুককে শাষাতে হবে বলে প্রকাশ করে। ফারুক এ কথা শুনে ছুরি নিয়ে দৌঁড়ে মন্নানের ঘরে প্রবেশ করে তাকে এলোপাতারী কুপিয়ে জখম করে। বাড়ির লোকজন ও স্থানীয়রা মন্নানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার শামসুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার ডেইলি অবজারভারকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় নিহতের ছোট ভাই ফারুককে আটক করা হয়েছে। নিহতের ছেলে রাসেল বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/