Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:36 pm
আবহাওয়া ব্যানার

ইউনিয়ন পরিষদে ছাঁদ বাগান করে প্রশংসায় ভাসছেন আরিফুজ্জামান শাহ্

নিউজ রুম / ৭৯
বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ প্রতিনিধি, রংপুর –

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ০১ নং চৈত্রকোল ইউনিয়ন পরিষদে ছাদ বাগান করে প্রশংসায় ভাসছেন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্। তার ছাদ বাগান এবং বারান্দায় বিভিন্ন প্রজাতির ফুল,ফল, ওষুধি গাছপালা দেখতে এবং চারা ও বীজ সংগ্রহ করতে ছুটে আসেন বৃক্ষপ্রেমীরা। ইউনিয়ন পরিষদের ছাদ এবং বারান্দায় বিভিন্ন প্রজাতির এসব গাছপালা পরিষদটির সৌন্দর্য এবং শোভাবর্ধনে ছাদ কৃষিতে মানুষকে উদ্বুদ্ধ করে তুলছে বলে জানিয়েছে ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্।

উপজেলার চৈত্রকোল ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, আরিফুজ্জামান শাহ্ বাগানে হরেকরকমের ফুল, বিভিন্ন প্রজাতির ভেষজ ওষুধি গাছ, ফলজ কৃষি গাছপালা ছোট ছোট টবে রোপন করেছেন। নিয়মিত পরিচর্যা করার কারনে ছাদ বাগানটি দেখলে প্রথমে মনে হবে এ যেন মাটির বুকে সবুজের সমারোহ।

পরিষদের পরিষদের পরিষদের সচিব রফিকুল ইসলাম জানান, আরিফুজ্জামান শাহ্ একজন বৃক্ষপ্রেমী মানুষ। তিনি বিভিন্ন প্রান্ত থেকে এসব ফুল, ফল ও ঔষধি গাছের চারা ও বীজ সংগ্রহ করেছেন। নিজে অবসর সময়ে বাড়িতে সময় না দিয়ে এই ছাদ বাগানটি নিয়ে পড়ে থাকতেন। গাছগুলোকে তিনি সন্তানের মতো ভালোবাসেন। তার এ কাজে আমাদের পরিপূর্ণ সমর্থন রয়েছে। বাগানটি দেখতে এখন বিভিন্ন লোকজন আসে। আমাদের বেশ ভালো লাগে।

পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি নিজ উদ্যোগে এসব গাছ রোপন করেছি। নিয়মিত পানি দেই এবং পরিচর্যা করি। উপহার স্বরুপ কেউ কিছু দিতে চাইলে আমি তাদের কাছে গাছের আবদার করতাম। আমি যেকোনো সফরে গেলে গাছের চারা আর বীজ সংগ্রহ করে নিয়ে আসতাম।

তিনি আরও জানান, ছোট ছোট এসব ছাদ বাগান থেকে যে পরিমান শাকসবজি,ফল উৎপন্ন হয়, তা দিয়ে একটি সংসারের সবজি-ফলের চাহিদা পূরণ হতে পারে এবং আমার ইউনিয়নে লোকজন যখন কাজের জন্য আসবে তারা যেন মুক্ত বাতাসে তাদের কাজ করে নিয়ে যেতে পারে তারা যেন মুক্ত বাতাস পায় সেই জায়গা থেকে আমার এ উদ্যোগ।

বায়েজিদ হোসেন আমার সংবাদকে জানান, আমার এসব চারা আর বীজ সংগ্রহ করতে প্রায় লক্ষাধিক টাকা গিয়েছে। গৃহস্থালির কাজে অব্যবহৃত জিনিসপত্র গাছ রোপনে টব হিসেবে ব্যবহার করেছি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান সরকার জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা সেই জায়গা থেকে এবং দেখা যাচ্ছে দিনদিন আমাদের আবাদি জমি গুলোতে বাড়ি তৈরি হচ্ছে এবং আবাদি জমি কমতে শুরু করছে এজন্য আমরা ছাদ বাগানে বিভিন্ন গাছপালা রোপণ করতে পারি যা দিয়ে আমরা আমাদের শাকসবজি ও ফলের চাহিদা মেটানো সম্ভব যা চৈত্রকোল ইউনিয়ন পরিষদের ছাদে হচ্ছে। তিনি আরও বলেন, আমরা আমাদের পক্ষ থেকে উক্ত কর্মকাণ্ডকে সবসময় সুপরামর্শ দিব এবং আমাদের পক্ষ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ কে সাধুবাদ জানাই। আশা করি এমন কর্মকাণ্ডে উপজেলার অন্যান্য ইউনিয়ন উৎসাহিত হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/