Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

সমুদ্রে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, আটক ২৮ জেলে

নিউজ রুম / ১৪৩
শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।। সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় তিনটি মাছ ধরার ট্রলারসহ ২৮ জন জেলে, ১৫ লক্ষ মিটার জাল ও ৯ মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে কোষ্টগার্ড। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন আন্দারমানিক নদীর মোহনায় অভিযান চালিয়ে আটক করা হয়।

কোষ্টগার্ড সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভয়াশ্রম রক্ষা অভিযান-২০২৩ বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান, পিও এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় সমুদ্র হতে মাছ শিকার করে ফিরে আসা তিনটি ফিশিং বোট আটক করা হয়।

আটককৃত বোটগুলো তল্লাশি করে ১৫ লক্ষ মিটার সুতার জাল ও ৩৬০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২৮ জন জেলেকে আটক করে।
পরবর্তীতে, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এর নির্দেশক্রমে উপজেলা মেরিন ফিশারী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দকৃত মাছ নিলামে বিক্রয় করা হয়। এছাড়া, আটককৃত তিনটি বোট মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করে জেলেদেরকে ছেড়ে দেয়া হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/