Loading ...
  • Sun, 28 Jun 2026, 03:17 am
আবহাওয়া ব্যানার

মধুখালী উপজেলা জুয়েলারী মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিউজ রুম / ১৭৭
বুধবার, ১২ জুলাই, ২০২৩

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-ফরিদপুরের মধুখালী উপজেলা জুয়েলারী মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১২ জুলাই) বুধবার দুপুর ১২ টায় উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্ণারে মধুখালী উপজেলা জুয়েলারী মালিক সমিতির সভাপতি সুব্রত সাহার সভাপতিত্বে ও শাহ্ মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী বাজার বণিক সমিতির উপদেষ্টা মন্ডলী সদস্য ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা সামী কলেজের অধ্যক্ষ সন্তোষ কর্মকার, মধুখালী বাজার বণিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম সহ আরো অনেকে।নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন বাবু নিমাই কর্মকার, সাধারণ সম্পাদক বাবু অরুন কর্মকার, যুগ্ন সাধারন সম্পাদক কবির মন্ডল,কোষাদক্ষ্য অনুপ দাস। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান মধুখালী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আবুল বাশার বাদশা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/