Loading ...
  • Wed, 11 Feb 2026, 03:41 pm
আবহাওয়া ব্যানার

বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা

নিউজ রুম / ৪৭৭
মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বরগুনা সদর উপজেলা শাখার ৭১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর বরগুনা শিল্পকলা একাডেমিতে সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

৩ জুলাই মঙ্গলবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম আবদুর রশিদ ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্যাডে গোলাম কিবরিয়া সাবু কে সভাপতি ও গোলাম রাব্বি মিঠুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া সাবু বলেন, আমি বিগত দিনে বরগুনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দল আমার ত্যাগের মূল্যায়ন করেছে। আমি আমার সাধারণ সম্পাদকের রাজনৈতিক মেধা ও মননের মাধ্যমে বরগুনা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে একটি মডেল হিসেবে উপহার দিবো ইনশাআল্লাহ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/