Loading ...
  • Thu, 16 Apr 2026, 03:11 pm
আবহাওয়া ব্যানার

বরিশালের গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ১০কেজি গাঁজা সহ দুই জন গ্রেফতার।

নিউজ রুম / ৭৬১
সোমবার, ২৬ জুন, ২০২৩

শফিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে ২৬ জুন সোমবার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা ও দুইজন গ্রেফতার করা হয়েছে।ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বার্থী বাসস্ট্যান্ডে ২৬ জুন সোমবার সকালে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ চেকপোস্ট বসিয়ে এ তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সাংবাদিক দের জানান লাশবাহী গাড়ীতে করে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলা বার্থী নামক স্থান থেকে লাশবাহী গাড়ী থেকে ১০ কেজি গাঁজা রোববার রাতে উদ্ধার করে বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবিরের নেতৃত্বে একটি দল। এসময় ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরমুদ্দিন গ্রামের ফারুক হোসেন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল রাফি ও শান্তু বাবুর ছেলে সাগর বাবুকে গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির বাদী হয়ে ২৬জুন সোমবার সকালে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-২২। ২৬জুন সোমবার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/