Loading ...
  • Sat, 07 Feb 2026, 04:45 am
আবহাওয়া ব্যানার

পুলিশ ও রেফারির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত

নিউজ রুম / ৩০৯
শুক্রবার, ২৩ জুন, ২০২৩

সেক লাবলু, ফরিদপুর জেলা প্রতিনিধি:
২৩ জুন ২০২৩ বিকাল ৪ ঘটিকার সময়ে জেলা পুলিশ ফরিদপুর কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ফরিদপুর বনাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ফরিদপুর এর মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর ও সভাপতি, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ফরিদপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসরিন সুলতানা, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফরিদপুর।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবল কোচ জনাব সামসুদ্দোহা চাঁদ।
জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ফরিদপুর এর কোচ জনাব আবুল কাশেম ভোলা ও চুন্নু মিয়া। জনাব চুন্নু মিয়ার এই প্রীতি ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে রেফারি থেকে অবসর নিলেন।

খেলার প্রথমার্ধে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। খেলার দ্বিতীয়ার্ধে জেলা পুলিশ ফরিদপুর আরেকটি গোল দিয়ে ২-১ এর সমতা বারায়। জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ফরিদপুর এর হয়ে একমাত্র গোল করেন প্রবীণ খেলোয়াড় জনাব আজাদ এবং তাকে খেলার ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করা হয়।

জেলা পুলিশ ফরিদপুর ২-১ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ফরিদপুরকে হারিয়ে জয় লাভের গৌরব অর্জন করেন।

খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের জন্য ছিল মেডেল এবং রানারআপ ট্রফি ও চ্যাম্পিয়ন ট্রফি।

জেলা পুলিশ ফরিদপুর টিমের হয়ে যারা খেলেছেন অধিনায়ক সুমন রঞ্জন, অতিরিক্ত পুলিশ সুপার, আনোয়ার- গোলকিপার, আরাফাত, বাপ্পি, রইচ, মিজান, সন্দীপ, সজিব, শহিদুল, ফয়েজ, হামিদ। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে ছিলেন অখিল, রবিন, রায়হান, সজিব, শহিদুল এছাড়াও কোচের দায়িত্বে ছিলেন জনাব মোঃ হারুন, ম্যানেজার- রাইসুল, রাসেল ও রাজনসহ সকল পুলিশ কর্মকর্তা মন্ডলী।

জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ফরিদপুর এর হয়ে যারা খেলেছেন অধিনায়ক সাইফ দোহা, আজাদ, সায়েম- গোলকিপার, বিকাশ, এমিলি, রেজাউল, রুবেল, ফাহাদ, রাব্বি, মিনার, তুহিন, সবুজ, আসলাম, সাগর, সাইফুল, আল-আমীন, কামরুল, মাহফুজ, সৈকত, যুবরাজ, মশিউরসহ কোচ হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কাশেম ভোলা ও চুন্নু, সহকারী কোচ মতিয়ার, ম্যানেজার- আশরাফুল, ফিজিও- হাসিবুল ও এজাজসহ প্রমুখ।

পুলিশ সুপার জনাব শাহজাহান পিপিএম বক্তব্যে বলেন খেলার মাধ্যমে ফরিদপুরকে সুরক্ষিত করতে চাই। জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন ফরিদপুর এর সাথে শুরু হলো আশা করি সামনে এমন মিলন মেলা বার বার হবে। আমরা জেলা পুলিশ ফরিদপুর সবার সাথে খেলতে তৈরি আছি। সামনে জেলা টিমের সাথে আমরা খেলবো, তারপর জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের সাথে খেলতে চাই, জেলা পৌরসভার সাথেও খেলতে চাই। খেলার আয়োজন করাতে আয়োজকদের সাধুবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/