Loading ...
  • Tue, 26 মে 2026, 06:43 pm
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় ইউপি চেয়ারম্যান বাবুল ভাট্টির ছেলের মৃত্যুতে আবুল হাসানাত আব্দুল্লাহর শোক।

নিউজ রুম / ১৯৭
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

শফিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধিঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ৩নং বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টির ছেলে মোঃ আকবার উল ইসলাম (রাইয়ান) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়য় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
প্রসংগত, আমিনুল ইসলাম বাবুল ভাট্টির ছোট ছেলে আকবার উল ইসলাম রাইয়ান (২০) বুধবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)২২ জুন বৃহস্পতিবার বাদ যোহর বাগধা মাদ্রাসা প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে বাগধা গ্রামের পারিবারিক কবরস্থানে আকবার উল ইসলাম রাইয়ান এর দাফন সম্পন্ন করা হয়েছে।
রাইয়ান এর জানাজায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/