বুলবুল আহমেদ(বুলু)বদলগাছী নওগাঁ প্রতিনিধি :
নওগার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি সদস্য আওয়ামী লীগের তাগি নেতা অন্যতম জ্যেষ্ঠ সৎ একজন মানুষ আঃ জলিল আর নেই। সকলকে রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।
রোববার দিবাগত মধ্যরাত ১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র আওয়ামী লীগের নেতা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত (স্ট্রোক) কারণে বেশ কয়েক মাস যাবৎ শয্যাশায়ী ছিলেন। রোববার রাতেই তার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।
আজ সোমবার ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ মসজিদের সামনে শ্রদ্ধা জানানোর জন্য রাখার পর যোহর বাদ মুনিগঞ্জ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে গোরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইউপি সদস্য থাকা কালীন হিসেবে সুনামের সঙ্গে ইতোপূর্বে কাজ করেছেন।
আঃ জলিল এর মৃত্যুর খবর শুনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু সহ মিঠাপরু চেয়াম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ তার বাসভবনে ছুটে যান।
তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি সহ সকল ইউপি কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
tawhidit.top/