Loading ...
  • Wed, 22 Apr 2026, 05:19 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে এক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাস মুরগী প্রবেশে নিষেধাজ্ঞা, হাস্যকর বলছেন একাবাসী।

নিউজ রুম / ১০৫
শনিবার, ১০ জুন, ২০২৩

মোঃ রতন মিয়া,পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:

পাখপাখালির দেশ হলো বাংলাদেশ। এরা আমাদের বড় সম্পদ।পাখি বনে কিংবা খাঁচার মধ্যে থাকে আর হাঁস-মুরগী তাদের মনমতো বিভিন্ন জায়গায় ঘুরেফিরে খাবার আহরণ করে। তাদের একটা অর্থনৈতিক মূল্য ও আছে। হাঁস-মুরগী
পাখি আছে বলেই আমাদের মাংশের অভাব হয়না।মাংশ ও ডিম পুষ্টিকর খাদ্য।সেজন্য অর্থনৈতিক কারণেই মানুষ হাঁস-মুরগী,পাখি পোষে থাকি। ইংরেজিতে (পোল্ট্রি) বলতে যে গৃহপালিত বা শিকারযোগ্য পাখিকুল কে বোঝায় বাংলায় গৃহপালিত পশু সেগুলোই। হাঁস-মুরগী,কবুতর বাংলাদেশের প্রধান গৃহপালিত পাখি। এমনই গৃহপালিত পশুপাখির মধ্যে হাঁস-মুরগী কে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নিষেধ করে সাইনবোর্ড ঝুলিয়েছে রংপুর জেলার পীরগঞ্জের তরফমৈৗজা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ। শুরুতে বিষয়টা অবাক করা হলেও বাস্তবেও তাই জানা যায়, উপজেলায় ৬ নং টুকুরিয়া ইউনিয়নের তরফমৈৗজা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে টাঙ্গানো একটি সাইনবোর্ডে লক্ষ করা যায় তরফমৈৗজা উচ্চ বিদ্যালয় মাঠে গরু,ছাগল,হাঁস-মুরগী প্রবেশ নিষেধ। আদেশক্রমে,বিদ্যালয় কর্তৃপক্ষ। এমন সাইনবোডের্র লেখা দেখতে পেয়ে অত্র এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সুমন আহমেদ বলেন,আসলে আমরাও এমন লেখা দেখে অবাক! আমারা বিগত সময় দেখে আসছি প্রতিষ্ঠানে গরু-ছাগল ও বখাটেদের প্রবেশ নিষেধ কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাঁস-মুরগী প্রবেশ নিষেধ এটা ভিত্তিহীন ও হাস্যকর ছাড়া কিছুই নয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ লূৎফর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাঠের মধ্যে যেন গরু-ছাগল এবং রাজহাঁস প্রবেশ করতে না পারে এজন্য আমরা এমন পদক্ষেপ নিয়েছি।তবে হাঁসের সাথে মিল রেখে (যেমনঃ হাঁস-মুরগী) আমরা মুরগীর কথা উল্লোখ করেছি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/