Loading ...
  • Fri, 01 মে 2026, 07:01 pm
আবহাওয়া ব্যানার

প্রিয় জন্মভূমির জন্য কাঁদলেন এবং সকলকে কাঁদালেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন

নিউজ রুম / ১১৬
সোমবার, ১৫ মে, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন বিএসপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, পিইঞ্জিনিয়ারিং প্রিয় জন্মভূমির জন্য কাঁদলেন এবং সকলকে কাঁদালেন। গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সেন্টার বাজারে গত ৪ মে গণসংযোগকালে এক পথসভায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন বলেছিলেন, ‘নিজ জন্মভূমিকে কেউ কোনদিন ভুলতে পারেনা।
উদাহরন স্বরূপ আমাদের প্রিয় মহানবী হযরত মুহম্মদ (সা.) যখন মক্কা থেকে মদিনায় হিযরত করতে যান তখন তিনি বার বার মক্কার দিকে তাকাতেন। তাঁর মনটা পড়ে থাকতো মক্কায়। নিজের জন্মভূমি ও অসহায় মানুষের জন্য কিছু করতে না পারলে আত্মায় শান্তি পাওয়া যায়না। চাকরির সুবাদে আমাকে দীর্ঘদিন এলাকার বাহিরে থাকতে হয়েছে। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে থেকে কাজ করতে গিয়ে দেশ ও জাতির স্বার্থে মহান দায়িত্ব পালন করতে গিয়ে নিজ জন্মভূমিতে নিয়মিত আসতে পারিনি। তার পরেও এলাকার স্বার্থে ব্যক্তিগত উদ্যোগে ‘মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র’ এবং বিভিন্ন পাকা সড়ক নির্মাণে সহযোগিতা করেছি। এছাড়াও মসজিদ-মন্দিরে অনুদানসহ অনেক অসহায় পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। এতেও আমি পরিতৃপ্ত হতে পারিনি। নিজের জন্মভূমির জন্য দৃষ্টান্তমূলক কিছু করার জন্য মনটা সব সময় ছটফট করে। তাই আপনাদের সহযোগিতা পেলে এলাকার উন্নয়ন ও গরীব দুঃখী মানুষের কষ্ট লাঘব করতে নিজের সর্বস্ব দিয়ে উপকূলীয় গলাচিপা-দশমিনাবাসীর ভাগ্যোন্নয়নে জনসেবা করতে চাই।’ এসময় আবুল হোসেনের চোখের জল দেখে পথসভায় উপস্থিত সকলে কাঁদেন। তিনি কান্নাজড়িত কন্ঠে আরও বলেন, ‘আমার জন্মভূমির কোন ছেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেশের সুনাম যাতে অক্ষুন্ন রাখতে পারে সেজন্য আমার সর্বস্ব দিয়ে তার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে
স্বপ্ন দেখেছেন তা বাস্তবে রূপ দিচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
উন্নয়নের মহাসড়কে চলতে চলতে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/