Loading ...
  • Wed, 24 Jun 2026, 05:06 am
আবহাওয়া ব্যানার

ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ রুম / ১৯৫
শনিবার, ১৩ মে, ২০২৩

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১২ মার্চ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা সদরের মহারশী নদীর ব্রীজপাড় এলাকায়। নিহতরা হলো ব্রীজপাড় মহল্লার আব্দর রাজ্জাকের মেয়ে লাবিবা (৮) ও নুরুল ইসলামের ছেলে মহিবুল্যাহ (৮)। নিহতরা দুইজন খালাতো ভাই বোন ও মাদ্রাসার শিক্ষার্থী। নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় ওই দুই শিক্ষার্থী সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর আড়াই টার দিকে মহারশী নদীর পানিতে তাদের লাশ ভাশতে দেখে স্থানীয়রা।পরে লাশ উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে । ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/