Loading ...
  • Mon, 09 Mar 2026, 11:49 pm
আবহাওয়া ব্যানার

শেরপুরে মাননীয় খাদ্য মন্ত্রী মহোদয় কর্তৃক ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

নিউজ রুম / ১৯৪
রবিবার, ৭ মে, ২০২৩

এসডি সোহেল রানা:

শেরপুরে ৭ মে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার, এমপি মহোদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশ ব্যাপী বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২০২৩ এর শুভ উদ্বোধন করেন।

উক্ত সভায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

এছাড়াও জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর; জনাব মোক্তাদিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, শেরপুর; জনাব সুকল্প দাস, উপপরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত, শেরপুর; এসএম তাহসিনুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, শেরপুর; প্রকৌশলী আশরাফুল আলম সেলিম, সভাপতি, জেলা মিল মালিক সমিতি, শেরপুর সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/