Loading ...
  • Thu, 23 Apr 2026, 09:24 am
আবহাওয়া ব্যানার

ভান্ডারিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৮৭
বুধবার, ৩ মে, ২০২৩

মো: ফেরদৌস মোল্লাহ
পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরােজপুরের ভান্ডারিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শােভাযাত্রা বের করেছে গণমাধ্যমকর্মীরা।

বুধবার ৩ মে ভান্ডারিয়া প্রেস ক্লাবের উদ্যােগে উপজেলা পরিষদ চত্বর থেকে শােভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন স্থানীয় সকল গণমাধ্যমকর্মীরা।

শেষে, প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে আলােচনা সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক দেবদাস মজুমদার, মাে. ছগির হােসেন, শামসুল ইসলাম আমিরুল, মাে. তরিকুল ইসলাম শামিম, টি. এম মনােয়ার হােসেন পলাশ প্রমূখ।

সভায় বক্তারা, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ও সাংবাদিক নির্যাতন বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সকল গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করণের দাবি জানানাে হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/