Loading ...
  • Wed, 24 Jun 2026, 07:07 pm
আবহাওয়া ব্যানার

বদলগাছীর তারুণ্যেই শক্তি, দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশে কর্মসংস্থানই মুক্তি

নিউজ রুম / ৪১৯
বুধবার, ২২ মার্চ, ২০২৩

সাবেক এমপি ড, আকরাম হোসেন চৌধুরী

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে তৃণমূল নেতাকর্মীদের সাথে সাবেক এমপি ড.আকরাম হোসেন চৌধুরীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর – বদলগাছীর তারুণ্যেই শক্তি, দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশে কর্মসংস্থানই মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে

১৯শে মার্চ মঙ্গলবার সন্ধ্যায় বালুভরা ইউপির ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে বারাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনাসভায় বালুভরা ইউপির ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমানের এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব ড. মো: আকরাম হোসেন চৌধুরী।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে তৃনমূল পর্যায়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এই মতবিনিময় করছেন আলহাজ্ব ড.আকরাম হোসেন চৌধুরী ।

এসময় নজিবর মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাফিজার রহমান,বদলগাছী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,অধ্যাপক নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,বালুভরা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুবনেতা দীপক কুমার, বালুভরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিপুল চন্দ্র মন্ডল, জয়নাল শেখ, সুহেল রানা,

হাফেজ মাবুদ, সোহাগ, পিন্টু, সুমন,ময়েন উদ্দীন প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/