Loading ...
  • Fri, 01 মে 2026, 07:09 am
আবহাওয়া ব্যানার

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ থানা মহিপুরঃ শ্রেষ্ঠ এসআই আবু হানিফ

নিউজ রুম / ৪১৫
সোমবার, ২০ মার্চ, ২০২৩

আল-আমিন অনিক
মহিপুর পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা পুলিশের মাসিক অপরাধ আলোচনা সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়েছে। রবিবার (১৯মার্চ) দুপুরে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় বেষ্ট পারফরম্যান্স পুরস্কার হিসেবে মহিপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।

অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে বিভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে খোন্দকার মোঃ আবুল খায়ের এর হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম।

এসময় জেলার শ্রেষ্ঠ এসআই হিসাবে মহিপুর থানার এসআই মোঃ আবু হানিফ ফরাজীকেও পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে জেলার শ্রেষ্ঠ এসআই এর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম।

মহিপুর থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় অভিন্ন মানদণ্ডের আলোকে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে মহিপুর থানাকে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব আহম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পটুয়াখালী, জনাব সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পটুয়াখালী জনাব শাহেদ আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) পটুয়াখালী জনাব এম মোরশেদ তোহা, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) পটুয়াখালীসহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/