Loading ...
  • Sat, 07 Feb 2026, 04:32 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিউজ রুম / ৩০৬
বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩


নয়নাভিরাম গাইন স্টাফ রিপোর্টার। কলাপাড়া(পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল সাড়ে ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়েছে। একটানা চলবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত। বুধবার দুপুর তিনটা পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের আনুসঙ্গীক সরঞ্জামাদী। গ্রহনযোগ্য ও সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচনে ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে ৮ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য রয়েছে। এছাড়াও মাঠে র‌্যাব,বিজিবি ও পুলিশের মোবাইল টিম টহলরত অবস্থায় রয়েছে।

উপজেলা নিবাচন অফিস সূত্রে জানা গেছে, আজ কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচনে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান , ১শ‘ ৪১ জন সাধারন সদস্য ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন। এদিকে যেকোন অপ্রিয়কর পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্র নিরাপত্তার চাঁদরে ডেকে দিয়েছে প্রশাসন।

কলাপড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুর রশিদ জানান, উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ সকাল সারে ৮ টায় শুরু হয়েছে। আশাকরি কোনধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়া সুন্দর ও গ্রহনযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারবো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/