স্টাফ রিপোর্টার রাসেল মোল্লা, কলাপাড়া।
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী)সকাল ৮টায়
উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী,প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক মোসাঃ ছালমা কবির, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শুভ্র চক্রবর্তী কল্যানী, মহিলা আওয়ামী নেত্রী লাইজু হেলেন লাকী,রুবিনা আক্তার ,রাশিদা বেগম, মালা বেগম সহ প্রমুখ।
আনুষ্ঠনটি সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব মোসাঃ বিলকিস জাহান।
tawhidit.top/