বুলবুল আহমেদ ( বুলু)
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
দেশব্যাপী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগ এনে প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বদলগাছী উপজেলা শাখার নেতাকর্মীরা ।
এ উপলক্ষ্যে রোববার সকাল১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা যুবলীগ একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন শেষে ডাংকবাংলোর পাশে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এসে প্রতিবাদ সমাবেশ করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বদলগাছী উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এনামুল আল হাসান তিতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবু হাসনাত মোঃ মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার,প্রমুখ।
বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতু বলেন, দেশজুড়ে বিএনপি-জামায়াত নাশকতার ছক বানিয়ে জানমালের ক্ষতি করতে ওত পেতে আছে। সুযোগ পেলেই তারা অস্ত্র নিয়ে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ার প্রহর গুনছে। তিনি বলেন আরও বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়া হবে না। তাদের প্রতিরোধ করতে হবে। তাই কলেজ,থানা ও ওয়ার্ড নেতা-কর্মী নিজ নিজ ইউনিটে অবস্থান নিয়ে বিএনপি-
জামায়াতকে প্রতিরোধের প্রস্তুতি নিতে হবে। সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য মাহবুব আলম জামিল,উপজেলা যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ খালেদ। অরেঞ্জ বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সবুজ, প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল,সদস্য দর্পণ, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ প্রজন্মের আইকন বদলগাছী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম।
tawhidit.top/