মহিপুর প্রতিনিধি।
পটুয়াখালীর কুয়াকাটায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১২ই) ফেব্রুয়ারী রাত সাড়ে ৯ টার দিকে কুয়াকাটা সৈকতের লেম্বুর বন এলাকার ঝাউবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন,ঝাউবনে একটি লাশ ঝুলছে বলে আমরা খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে খোজাখুজির এক পর্যায়ে রাত ৯ টার দিকে বনের গহীনে গলায় জালের রশি দিয়ে ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত লাশটি খুঁজে পাই। অর্ধগলিত লাশটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম-পরিচয় জেনে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করি। নিহত বিল্লাল মিয়া মানিকগঞ্জ সদর এলাকার পান্নু মিয়ার ছেলে।
ওসি আরও বলেন, স্বজনরা জানিয়েছে নিহত বিল্লাল প্রায় তিন মাস আগে অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পরিবারের সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করতে পারেন। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে
tawhidit.top/