Loading ...
  • Thu, 23 Apr 2026, 08:36 am
আবহাওয়া ব্যানার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আজ

নিউজ রুম / ২১৮
বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ

আজ (৮ ই ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টা থেকে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হবে। এরপর বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

কিন্তু ১ ঘণ্টা আগে যে কেউ নির্ধারিত রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন।

 মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। 

গত ৬ নভেম্বর সারাদেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলো ১২ লাখের কিছু বেশি।

যেভাবে জানতে পারবে ফলাফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফল।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/