Loading ...
  • Fri, 06 Mar 2026, 05:24 am
আবহাওয়া ব্যানার

তিন যুগ পরে কলাপাড়ায় বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

নিউজ রুম / ২৩২
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালীর কলাপাড়ায় ৩ যুগ পরে বাংলদেশ কৃষক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কলাপাড়া উপজেলায় আগামী তিন বছরের জন্য ২২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কলাপাড়া পৌর শহরের এতিমখানা সংলগ্ন কৃষক সমিতির অস্থায়ী কার্যালয় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সভাপতি কমরেড মোতালেব মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার,ন্যাপ নেতা মতিয়ার রহমান (মতি) সমাজ সংগঠক ও মিডিয়া কর্মী নয়নাভিরাম গাইন (নয়ন), নীলগঞ্জ ইউনিয়ন ওয়ার্ড কৃষক নেতা মোঃ আমিনুল ইসলাম সহ প্রমুখ।

সম্মেলনে বক্তারা কৃষকদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে এর সমাধানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এরপর সকলের সম্মতিতে ক্রমে তিন বছরের জন্য জিএম মাহবুবুর রহমান কে সভাপতি ও আতাজুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শিক্ষক আতাজুল ইসলাম।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/