Loading ...
  • Sat, 27 Jun 2026, 10:14 am
আবহাওয়া ব্যানার

নড়াইলের কালিয়ায় নসিমন উল্টে সদ্য বিবাহিত এক যুবক নিহত

নিউজ রুম / ১৯০
শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের কালিয়ায় নসিমন উল্টে রমজান মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ওই নসিমনের চালক ছিলেন

আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার রঘুনাথপুর এলাকায় কাঠবোঝাই নসিমন নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। রমজান মোল্যা নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে।

ঘটনার সূত্রে জানাগেছে, বাঁশগ্রাম থেকে
কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই চালক রমজান মোল্যা নিহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, রমজান দুই সপ্তাহ আগে বিয়ে করেন। এ দুর্ঘটনায় নিহতের খবরে নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তাসনীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/