Loading ...
  • Tue, 22 Sep 2026, 09:38 am
আবহাওয়া ব্যানার

নগরকান্দায় সময়ের আলোর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ রুম / ১৩৭
শনিবার, ২ মার্চ, ২০২৪

 

শরিফুল হাসান,ফরিদপুর সংবাদদাতা।।

ফরিদপুরের নগরকান্দায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।

কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শনিবার (০২ মার্চ) বিকালে নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে সময়ের আলোর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুর রহমান।

এ সময় নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলাচোখ সম্পাদক মাহবুব আহাদ, সমকাল প্রতিনিধি বোরহান আনিস, খবরপত্রের বিশেষ প্রতিনিধি বেলায়েত হোসেন লিটন, ঢাকা প্রতিদিনের শওকত আলী শরিফ, মাইটিভি প্রতিনিধি শফিকুল খান জনি, যুগান্তর প্রতিনিধি মিজান বাবু, বাঙ্গালী সময় প্রতিনিধি মিজানুর রহমান মাতুব্বর, ভোরের কাগজের নিজাম নকিব, বর্তমান কথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফ, শামীম হোসেন, মশিউর রহমান মিন্টু, মুভিবাংলা টিভি প্রতিনিধি আরিফুজ্জামান হিমন সহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য শামসুল হুদা হুদু এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/