Loading ...
  • Fri, 17 Apr 2026, 06:11 am
আবহাওয়া ব্যানার

ফরিদপুর জেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা

নিউজ রুম / ১০৪
রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

 

সুলতানা আক্তার ফরিদপুর জেলা সংবাদদাতা।।

ফরিদপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বেএ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর -০২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী,০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য একে আজাদ,জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম জেলা সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল,জেলাধীন সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারগণ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

এসময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার নবনির্বাচিত ফরিদপুর -২ এবং ০৩ আসনের সংসদ সদস্যদের কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় ‌জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে আগামী দিনে করণীয় ব্যাপারে আলোচনা করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/