Loading ...
  • Tue, 22 Sep 2026, 03:55 pm
আবহাওয়া ব্যানার

সাংবাদিকের পিতা’র মৃত্যুতে পীরগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ!

নিউজ রুম / ১৪৬
শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

 

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) উপজেলা সংবাদদাতাঃ

রংপুর জেলার পীরগঞ্জের গুজিপাড়া গ্রাম নিবাসী আলহাজ্ব আব্দুল লতিফ প্রধান (লতিফ মাষ্টার) গতকাল (১২ জানুয়ারি) শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটে বাধ্যক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আগামীকাল (১৩ জানুয়ারি) শনিবার সকাল ১১ টায় উপজেলার গুর্জিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মরহুম আব্দুল লতিফ প্রধান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সর্বশেষ দিগদাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন। তিনি পীরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক সাংবাদিক বখতিয়ার রহমানের পিতা। তার পিতার মৃত্যুতে পীরগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্যদের পক্ষে প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান জুয়েল ও সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/