নয়নাভিরাম গাইন (নয়ন)কলাপাড়া,পটুয়াখালী।
কুয়াকাটায় নৌকামার্কার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১ জানুয়ারি) শেষ বিকেলে পৌরসভার ১ নং ওয়ার্ডের ৮০ ঘর সংলগ্ন এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে মহিব্বুর রহমান মুহিব এর সহ ধর্মীনী উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ ফাতেমা আখতার রেখা বলেন,জাতীর জনকের কন্যা শেখ হাসিনা যাকে মনোনীত করেছে,তিনি যাকে সম্মানিত করেছে সে গত ৫ বছর কলাপাড়ায় এমপি ছিলেন,তার যোগ্যতা আছে বলেই তাকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। আর অন্যরা মনোনয়ন না পেয়ে নৌকার বিরুদ্ধে নেমেছেন। তারা বলে মহিব মিয়া ভালোনা। কেন ভালো না মহিব্বুর রহমান ৫ বছরে কলাপাড়ার চাঁদাবাজি,শালিশ বানিজ্য,
জমিদখল বন্ধ করেছে তাই তাদের বুকে বড় জালা। কেন জালা মহিব মিয়া শালিশ বানিজ্য করতে দেয় নাই জমি দখল করতে দেয়নাই তাই তারা বিরোধিতা করছে। তবে আমি বিশ্বাস করি একজন মানুষ যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে একজন মানুষ যদি শেখহাসিনাকে ভালোবাসে একজন মানুষ যদি নৌকাকে ভালোবাসে সে কোনদিন নৌকার বাহিরে যেতে পারে না। তিনি আরও বলেন,কলাপাড়ার মানুষ শান্তিতে ছিল। তাই আপনারা যদি পুনরায় ভালো থাকতে চান তবে আবারও নৌকা মার্কায় শেখহাসিনার পছন্দের প্রার্থী মহিব্বুর রহমান কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
বৈঠকে কুয়াকাটা পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র বারেক মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার,কুয়াকাটা পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ মনির ভুঁইয়া সহ পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,কুয়াকাটা পৌর আওয়ামীলী সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জি।
tawhidit.top/