Loading ...
  • Wed, 23 Sep 2026, 01:42 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জাতীয় যুব দিবস পালিত।

নিউজ রুম / ১৪৪
বুধবার, ১ নভেম্বর, ২০২৩

 

সালমা কবির কলাপাড়া।।

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই শ্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন পারভীন সীমা, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।এসময়ে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা অমল চন্দ্র শীল।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/